বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অবৈধভাবে মাটি কাটার অভিযোগে কেশবপুরে ৩ জনের কারাদণ্ড

আরো খবর

  কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে গতকাল মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এসময় নদীর পাড় হতে অবৈধভাবে মাটি কর্তনের কারণে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩  অনুসারে মো: বিপ্লব হোসেন (৩২), মো: আব্দুল হাসান (২২) এবং মো: সাইফুল ইসলাম (৩৫) নামে তিন ব্যক্তির প্রত্যেককে ১৫ (পনের) দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর ও ২টি ট্রাক্টর জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ। তিনি আরও জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ