যশোরের চৌগাছায় গ্রামীণ এলাকায় গড়ে তোলা কাশেম পার্ক সিলগালা করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১২ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১ টার দিকে অভিযান চালিয়ে সিলাগলা করে দেয় উপজেলার সহকারি কমিশনার (ভুমি) তাসমিন জাহান।
এছাড়া স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে এখানে অসামাজিক কাজে লিপ্ত হতো। এ নিয়ে গ্রামবাসির পক্ষ থেকে বার বার অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে গতকাল এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অসামাজিক কাজের কিছু উপকরণসহ বেশ কয়েক জোড়া কপোত কপোতী ধরা পড়ে। এসয় কপোত কপোতীদের মোচলিকা নিয়ে ছেড়ে দিয়ে পার্কটি সিলগালা করে দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

