মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কালিগঞ্জে চোরাই সাইকেল উদ্ধার, আটক-২

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগজ্ঞে ০৭ টি চোরাই বাই সাইকেল উদ্ধার সহ দুই জন চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের কাশেমপুর এলাকা থেকে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চোরাই সাইকেল গুলো।
আটককৃতরা হলেন, উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুল বারীর ছেলে জাকির সরদার (৫২) ও শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মৃত ছামছুর সরদারের ছেলে শফিকুল সরদার (৩৫)।  কালিগজ্ঞ থানার উপ পরিদর্শক (এস আই) নকিব পান্নু জানান, শফিকুল বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাইকেল চুরি করত। আর চুরিকৃত সাইকেল গুলো জাকিরের বাড়িতে মেরামত করে আবার সেগুলি বিক্রি করত। গতকাল দুপুরে  তাদের আটকের পর স্বীকারোক্তি অনুযায়ী বাই সাইকেল গুলি উদ্ধার করা হয়।
কালিগজ্ঞ থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান জানান, এই ঘটনায় আটকৃত চোরদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।শনিবার সকালে আসামীদেরকে  আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ