শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

কেশবপুরে নদী সংস্কারসহ ২৭ বিলের পানি নিষ্কাশনের দাবিতে স্মারকলিপি প্রদান

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে হরিহর-বুড়িভদ্রা নদী সংস্কারসহ ২৭ বিলের পানি নিষ্কাশনের দাবিতে কেশবপুর
উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ৬ দফা দাবীতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে জাতীয় কৃষক সমিতির পক্ষ থেকে ওই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, কেশবপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত হরিহর নদ ও বুড়িভদ্রা নদী
দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে মারা যাচ্ছে। নদীতে কচুরিপনায় তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। ৬ দফা
দাবির মধ্য রয়েছে- উৎস মুখ থেকে সংস্কারের মাধ্যমে হরিহর নদীর পলি ও কচুরিপনা অপসারণ করা,
অন্যায়ভাবে নদীর উপরে যারা অত্যাচার চালিয়ে নদীকে হত্যাসহ দখল করছে তাদের বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা নেওয়া এবং অত্র এলাকার ২৭ বিলের পানি নিষ্কাশনের জন্য সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা
ইত্যাদী। উপজেলা নির্বাহী কর্মকর্তার অন-উপস্থিতিতে তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা
আব্দুস সালামের নিকট ওই স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা জাতীয়
কৃষক সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, উপজেলা জাতীয় কৃষক সমিতির
সভাপতি শওকত হোসেন, কৃষক নেতা আবু তালেব, মশিয়ার রহমান, সুকুমার মন্ডল প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ