সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

কেশবপুরে বিশ্ব শিশু দিবস উদযাপিত

আরো খবর

বিশেষ প্রতিনিধি:কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমির আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা, “আমার কথা শোনো” শীর্ষক আলোচনা, চিত্রাংকন, আবৃত্তি, দেশের গান প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও শিশু একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে ৫ অক্টোবর সকালে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অনুষ্ঠান শেষে শিশু একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

সর্বশেষ