কেশবপুর প্রতিনিধি:-যশোর কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের ফতেপুর গ্রামের অন্তর্গত ঝিকরা বিলে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুবৃর্ত্তরা। এতে আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘের মালিক মোঃ বিল্লাল হোসেন। এ ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ঘের মালিক বিল্লাল হোসেন জানান, প্রতিনিয়ত আমাদের ঝিকরা বিলে বিভিন্ন ঘের থেকে মাছ চুরি হয়। ২১ শে ফেব্রুয়ারি রাত আনুমানিক ১.৩০ ঘেরের মাছ দেখতে উঠলে,দেখি মাছগুলো ছটফট করছে, ধারণা করি ঘেরে বিষ প্রয়োগ হয়েছে, তাৎক্ষণিক আমি কিছু অক্সিজেনের ট্যাবলেট ও গ্যাস ট্যাবলেট দিয়ে মাছগুলো বাঁচানোর চেষ্টা করি কিন্তু বিষের মাত্রা বেশি হওয়ার কারণে ঘেরের মাছগুলো সবই মারা গেছে। আমি লোন ও ধার দেনা হয়ে মাছ চাষ করছি। ভেবেছিলাম মাছ চাষ করে এবার ভ্যাগের বদল হবে। কিন্তু সেই আশা আর পূর্ণ হল না আমার সব কিছু শেষ হয়ে গেছে। ১ একর ৮০ শতক জমির উপর এই ঘেরে বিষক্রিয়ায় ঘেরে চাষ করা বিপুল পরিমাণ রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া ও চিংড়ি মাছ মরে পানির উপরে ভেসে উঠেছে।
মোঃ আব্দুল জলিল সানা বলেন, সকালে মাছের ঘের দেখতে এসে দেখি মাছ মরে ভেসে উঠেছে। স্থানীয়দের ডেকে দেখিয়েছি। মাছের ঘেরে যারা এই বিষ প্রয়োগ করেছে তাদের সঠিক বিচার দাবি করেন ও বহিরাগত লোকজন যাতে এই বিলে না আসতে পারে সে ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেন।
অপর ঘের মালিক মনির হোসেন বলেন, এভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা ঠিক হয়নি। ঘের মালিক অনেক ভাল মানুষ।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন সঙ্গে মুঠোফোনে অভিযোগের বিষয় নিশ্চিত করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

