সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

দেবহাটায় নিয়মিত মামলার আসামী গ্রেপ্তার

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: অভিযান চালিয়ে ইসমাইল হোসেন বাবু (২০) নামের এক নিয়মিত মামলার আসামীকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। তিনি কালীগঞ্জ উপজেলার সেয়ারা গ্রামের রাশিদুল ইসলামের ছেলে। শুক্রবার ভোররাতে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আযমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চলতি বছরের ১২ জুলাই দেবহাটা থানায় দায়েরকৃত একটি মামলার (নং-০৬) আসামী তিনি। গ্রেপ্তার পরবর্তীতে বিচারার্থে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার।

আরো পড়ুন

সর্বশেষ