মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

দেবহাটায় সরকারি বরাদ্দের ঢেউটিন বিতরণ

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় দুঃস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে সরকারি বরাদ্দের ঢেউটিন বিতরণ করা হয়ছে। বৃহষ্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান। এসময় উপজেলার ৫৩টি পরিবার ও ৭টি প্রতিষ্ঠানের মাঝে ৬৮ বান টিন ও নগদ দুই লাখ চার হাজার টাকা বিতরণ করা হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবুসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ