মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

পূজা উপলক্ষে আ’ লীগ নেতা এস এম ইয়াকুব পক্ষে বস্ত্র বিতরণ

আরো খবর

 মনিরামপুর প্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে মণিরামপুরে হত-দরিদ্র পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও থ্রিপিস বিতরণ করা হয়েছে।
যশোর-০৫ (মণিরামপুর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও হরি গুরুচাদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এস এম ইয়াকুব আলীর পক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের জুড়ানপুর ওয়ার্ডে এ বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শরিফুল ইসলাম, মাহাবুর রহমান, স্থানীয় সাবেক মহিলা কাউন্সিলর পারভীনা খাতুন, শ্রমিকলীগ নেতা ফরিদ আহম্মেদ, ছাত্রলীগ নেতা শাকিল প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ