বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

বাঘারপাড়ায় বিপুল ফারাজীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

আরো খবর

বাঘারপাড়া প্রতিনিধি:যশোরের বাঘারপাড়ায় বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন যশোর -৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
শনিবার রাতে গাড়িবহরসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি বাঘারপাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ ইউনুস আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ,
রায়পুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জামদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সাদ্দাম হোসেন টুলু, যুবলীগ নেতা রিয়াদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ