শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

বেনাপোল বন্দর থেকে আরো ২৩ টি ককটেল উদ্ধার

আরো খবর

 বেনাপোল প্রিতিনিধি: বেনাপোল পোর্ট থানার বেনাপোল স্থলবন্দরের ৩৫ নং কেমিক্যাল গোডাউনের পশ্চিম পাশে ইউনুস মার্কেটের পূর্ব পাশে একটি মুদিখানা দোকানের পিছনে ড্রেনের মধ্য হতে পরিত্যক্ত অবস্থায় ২৩ টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এর আগে শনিবার উদ্ধার হয় ১৮ টি ককটেল।
রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা সময় এ ককটেল গুলো উদ্ধার করা হয়।
তবে, এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদে জানতে পারি বেনাপোল পোর্ট থানার ৩৫ নং কেমিক্যাল গোডাউনের পাশে একটি মুদিখানা দোকানের পিছনে ড্রেনের মধ্য  পরিত্যক্ত অবস্থায় ২৩ টি তাজা ককটেল রয়েছে।
এমন খবরে, বেনাপোল পোর্ট থানার একটি টিম সেখানে অভিযান চালিয়ে ২৩ টি তাজা ককটেল উদ্ধার করেন।তিনি আরো জানান কে বা কারা এ ককটেল রেখেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ