সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

ভাষা শহীদদের স্মরণে কেশবপুরে মোমবাতি প্রজ্বলন

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ ভাষা শহীদদের স্মরণে কেশবপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। প্রদিপ প্রজ্বালনের মধ্য দিয়ে কেশবপুবাসী স্মরণ করল ভাষাশহীদদের। প্রতি বছরের মতো এবারও ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় কেশবপুর পাবলিক মাঠে এ আয়োজন করে উপজেলা প্রশাসন। এর উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার আজিজুল ইসলাম এমপি।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অঙ্গীকারসহ সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা। সন্ধ্যার পরপরই মোমবাতির আলোতে আলোকিত হয়ে ওঠে বিশালাকৃতির এ মাঠ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানভির হোসেন, পৌর কাউন্সিলল কবির হোসেন, ভালুকঘর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক সানা,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম রেজা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জি এম হোসেন, মনিরুজ্জামান, আলী হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ