মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে এস এম ইয়াকুব আলীর পক্ষে নৌকার গণসংযোগ

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণা করা হয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলীর পক্ষে শনিবার মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নে দিনব্যাপী প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত থাকেন নেতাকর্মীরা। এসময় স্থানীয় ভোটারদের কাছে গিয়ে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

গণসংযোগ উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য শরিফুল ইসলাম, মাহাবুর রহমান, যুবলীগ নেতা খলিলুর রহমান, লুৎফর রহমান, শাকিল হোসেন, শ্রমিক লীগ নেতা ফরিদ আহম্মেদ, ছাত্রলীগ নেতা হাসান শাহরিয়ার নাজিম ইমন।

আরো পড়ুন

সর্বশেষ