শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন

আরো খবর

মণিরামপুর পৌর প্রতিনিধি:যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন যশোর জেলার ডিষ্ট্রিক ম্যানেজার  মহিতোষ কুমার রায় ও উপজেলা কো-অর্ডিনেটর অনুপম কুমার ঘোষ।

মঙ্গলবার  শ্যামকুড় ইউনিয়ন পরিষদ এর কার্যক্রম পরিদর্শন করেন তারা।এসময় উপস্থিত ছিলেন  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, ইউপি সচিব মৃনাল কান্তি সাহা,সংরক্ষিত ইউপি সদস্য ছবিরুননেছা ছবিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
“অল্প সময়ে স্বল্প খরচে চল যাই গ্রাম আদালতে”স্লোগান কে সামনে রেখে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর নায্য বিচারিক সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের মহা উদ্যোগ ও ইউরোপিয়ান ইউনিয়ন,ইউএনডিপি,বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্প ফেইজ-৩ এর আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ