শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন

আরো খবর

মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধি:মাগুরার মহম্মদপুর সদরের অন্যতম শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ‘মহম্মদপুর আছিয়া প্রি-ক্যাডেট স্কুল’-এর ৪ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।(৩ জানুয়ারি) মঙ্গলবার সন্ধ্যায় সমাপনী ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

গত ৩১ জানুয়ারি স্কুল প্রাঙ্গণে এই উৎসবের সূচনা হয়েছিল। চার দিনব্যাপী এই আয়োজনে খুদে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল স্কুল প্রাঙ্গণ।

মঙ্গলবার সমাপনী দিনের ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিনোদপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষানুরাগী মুহঃ ফসিহ্য়ুর রহমান। বিকেলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মহম্মদপুর পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম সঞ্জয় কুমার ভৌমিক।

স্কুলের অধ্যক্ষ নাজনীন রব্বানী-র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনমো: মফিজুর রহমান,(ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক, মহম্মদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,অরুন কুমার গুহ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা,মো: হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন,মো: আবুল কাসেম, প্রধান শিক্ষক, রেনেসাঁ শিশু একাডেমীও মো: রান্নু মিয়া।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন স্কুলের সহকারী শিক্ষক মো: শফিজ্জামান সবুজ।

ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৪০টি ভিন্ন ভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা তাদের মেধা ও শারীরিক নৈপুণ্য প্রদর্শন করে। পুরো আয়োজনটি সমন্বয় করেন অধ্যক্ষ নাজনীন রব্বানী ও অধ্যক্ষ মুহঃ ফসিহ্য়ুর রহমান।স্কুলের একঝাঁক নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকার অক্লান্ত পরিশ্রম ও ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি একটি সফল মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে, সাংস্কৃতিক পর্বে খুদে শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

আরো পড়ুন

সর্বশেষ