শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

মহেশপুরে ঘরের ভিতর থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আরো খবর

মহেশপুর প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে ফাতেমা খাতুন (৬০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত ফাতেমা খাতুন মহেশপুর পৌর এলাকার গোপালপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী।

 

পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আতœহত্যা করেন ফাতেমা খাতুন। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পরে থানা পুলিশকে খবর দেয়। খবর

 

পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ফাতেমা খাতুনের লাশ উদ্ধার করে।
মহেশপুর থানার ওসি তদন্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদ জানান, প্রাথমিক তদন্তে এটি আতœহত্যা বলে ধারনা করা হচ্ছে। এঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ