যশোরের চৌগাছায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রী রেকসোনা খাতুন (৩২) নিহত হয়েছেন। ১০ মার্চ সোমবার সকালে উপজেলার রানায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন পুলিশ।
রাকিব ৪/৫ দিন আগে রেকসোনার সাথে গোলযোগ করে গ্রামের বাড়ি নারায়ণপুর চলে আসে। রেকসনা রোববার (৯মার্চ) রাতে গ্রামের বাড়িতে আসে।
রাকিবের মা আরো জানান, আমাকে খাওয়াপর ও তার আগের স্ত্রীর ছেলেকে এটা ওটা কিনে দেওয়ায় বউমা রেকসোনা প্রায় রাকিবের সাথে ঝগড়া হতো। সকালে দুইজন কথাকাটাকাটি করছিল। আমি চলাফেরা করতে পারিনা। পরে কোন রকমে আমি ঘর থেকে নেমে গিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি রেকসোনার লাশ পড়ে আছে। পাশে একটি বাঁশের লাঠি। যাতে রক্ত লেগে আছে।
স্থানীয়রা জানান, রাকিব-রেকসোনা কবে বিয়ে করেছেন তারা জানতেন না। মাঝে-মধ্যে তারা বাড়িতে আসতো। তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো।
চৌগাছা থানার উপ-পরিদর্শক ঘটনার তদন্তকারি কর্মকর্তা এসআই মিজানুর বলেন, ভোতা কিছু দিয়ে আঘাতের ফলে নিহতের কপালের বাম পাশে গভীর ক্ষত হয়। ধারনা করা হচ্ছে প্রচুর রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

