মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ছয়দিনব্যাপী বইমেলা উদ্বোধন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে ছয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার মেলা উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ সেলিনা খাতুন, প্রফেসর মোস্তাফিজুর রহমান, প্রথমা প্রকাশনির ব্যবস্থাপক জাকির হোসেন, জয়তি সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াস সুরধনির হারু অর রশিদ ও শ্রবণী সুর। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পাঠকক্ষে প্রথমা প্রকাশনা এই বইমেলা আয়োজন করেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিদিন বেলা ১১ থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে।

ছুটির দিনসহ মেলা চলবে আগামী ৬ অক্টোবর রোববার পর্যন্ত। অনলাইনের এই সময়ে মানুষকে বইমুখি কারার জন্য এবং নতুন পাঠক তৈরির জন্য প্রথমা প্রকাশনের এই আয়োজন।

মেলা থেকে বিশেষ ছাড়ে বই কেনার সুযোগ রয়েছে। প্রথমা প্রকাশনের বই ৩০ থেকে ৭০ ও অন্যান্য প্রকাশনীর বই ২৫ শতাংশ ছাড়ে কেনা যাবে। এ ছাড়া ভারতীয় বইয়ের ক্ষেত্রে এক রুপির বিপরীতে এক টাকা ৫০ থেকে ৮০ পয়সা দরে বই কেনা যাবে।

প্রসঙ্গত প্রতি বছর যশোরে প্রথমা প্রকাশনীর পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছরও ছয় দিনের মেলায় বিভিন্ন গুণী লেখকদের বিভিন্ন বইয়ের পসরা সাজানো হবে। মেলায় গিয়ে এসব কেনার সুযোগ থাকবে। যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সুধীজনেরা মেলায় উপস্থিত থাকবেন।

আরো পড়ুন

সর্বশেষ