বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন  

আরো খবর

বিশেষ প্রতিনিধি:
যশোরে তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ২৩ অক্টোবর অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি হাজী আনিছুর রহমান মুকুল।

 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন,চৌগাছা উপজেলার কারিকরপাড়ার মৃত নান্নুর ছেলে আসলাম, একই গ্রামের নুর ইসলামের ছেলে বাবু ও খুলনা ফুলতলার পয়গ্রামের রোস্তম আলীর ছেলে ইকরাম আলী শেখ।

 

আদালত সূত্র জানায়,২০১২ সালের ৩ সেপ্টেম্বর রাত তিনটার দিকে যশোরের ডিবি পুলিশের কাছে খবর আসে, চৌগাছা থেকে দুইটি মোটরসাইকেলে মাদক ব্যবসায়ীরা আসছে। ডিবি পুলিশ এ সময় ঢাকা রোডের বাবলাতলা এলাকায় অবস্থান নেয়।

রাত সাড়ে তিনটার দিকে দুইটি মোটরসাইকেলে আসামিরা নিউমার্কেটের দিকে যাওয়ার সময় তাদের ঘিরে ফেলে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তারা ফেনসিডিল থাকার কথা স্বীকার করে। এক পর্যায়ে তাদের কাছ থেকে ব্যাগে থাকা ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় ওই তিনজনসহ পুরাতন কসবা রায়পাড়ার সালাম শেখের ছেলে মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেন ডিবির এসআই আবুল খায়ের। মামলাটি তদন্ত করে ডিবির এসআই ইউনুস আলী আদালতে সাজাপ্রাপ্ত তিন আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেন। একই সঙ্গে অপরজনকে অব্যাহতির আবেদন জানান।

বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণার দিনে বিচারক তিন আসামির প্রত্যেকের যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন। তিনজনই পলাতক রয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ