শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

যশোরে শবে বরাতের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আরো খবর

প্রেস বিজ্ঞাপ্তি:ইসলামিক ফাউন্ডেশন যশোরের উদ্যোগে মঙ্গলবার “লাইলাতুল বরাত বা শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদগণ বলেন, আল্লাহর রহমত, ক্ষমা ও বরকত লাভের জন্য শবে বরাত এক অনন্য রাত।

এই রাতে বেশি বেশি ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে আত্মশুদ্ধির সুযোগ গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মঈনুদ্দিন। তিনি বলেন, শবে বরাত মানুষের আমলনামা পর্যালোচনার একটি বিশেষ সময়, যেখানে আল্লাহ তাঁর বান্দাদের প্রতি রহমতের দরজা খুলে দেন। তাই এই রাতে গাফিলতি না করে ইবাদতে মশগুল থাকা উচিত।

বিশেষ আলোচনায় আরও বক্তব্য রাখেন জেলা স্কুল মসজিদের খতিব হাফেজ মাওলানা আশরাফ আলী ও মোঃ সোলাইমান। বক্তারা বলেন, শবে বরাত কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মসমালোচনা ও নৈতিক পরিবর্তনের এক মহান উপলক্ষ। সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য এই রাতের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করার আহ্বান জানান তারা।

আরো পড়ুন

সর্বশেষ