মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

যশোরে সোহাগ হত্যা মামলায় ফন্টু চাকলাদারের আত্মসমার্পণ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ফন্টু চাকলাদার যশোরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমার্পণ করে জামিন আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন পিপি ইদ্রিস আলী।
২০১৮ সালের ২৮ আগস্ট রাতে যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাড়ির সামনে গলা কেটে হত্যা করা হয় যুবলীগ কর্মী সোহাগকে। এ ঘটনায় নিহতের ভাই ফেরদাউস হোসেন সোমরাজ আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তৎকালীন ওসি মারুফ আহম্মদ ২০২০ সালের ২০ জুলাই ফন্টু চাকলাদারসহ ১১ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। তবে এতোদিন জামিন না নিলেও বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ফন্টু চাকলাদার। এরপর আদালতের বিজ্ঞ বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক তার আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ