নিজস্ব প্রতিবেদক:সোনালী আঁশ বিদেশে রপ্তানি করে উন্নত ও সমৃদ্ধ ‘সোনার বাংলাদেশ’ গড়ার সম্ভাবনাকে গতিশীল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাটজাত পণ্য আবিস্কার এবং বিদেশে নতুন বাজার খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ‘পরিবেশ বান্ধব পণ্যের (দেশে এবং বিদেশে) বিশাল বাজার থাকায় রপ্তানি বাড়াতে নতুন পাটজাত পণ্য আবিষ্কার এবং বিদেশে নতুন বাজার খুঁজে বের করুন।’ অনুষ্ঠানে এমপি শেখ আফিল উদ্দিকে সম্মানা স্মারক দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পাট দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ছয়টি পাটকল ও ‘বহুমুখি পাটপণ্য মেলা-২০২৪’ এর উদ্বোধনকালে ভাষণে একথা বলেন। অনুষ্ঠানে তিনি ঘাষণা করেন তাঁর সরকার কৃষি ও রপ্তানি পণ্য হিসাবে পাটের জন্য প্রনোদনা প্যাকেজ দেবেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০টি মিলের মধ্যে ছয়টি চালু করায় ১২ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে এবং বাকি ১৪টি মিল চালু হলে আরও ২৮ হাজার লোকের কর্মসংস্থান হবে।
নতুন খোলা ছয়টি পাটকল, যেগুলি বিজেএমসি দ্বারা ইজারা দেয়া হয়েছিল কিন্তু এখন ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হচ্ছে সেগুলি হচ্ছে- চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কেএফডি জুট মিলস লিমিটেড, নরসিংদীর ঘোড়াশালে বাংলাদেশ জুট মিলস, সিরাজগঞ্জের রায়পুরে জাতীয় জুট মিলস লিমিটেড, যশোর জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং যশোরের রাজঘাটে কার্পেটিং জুট মিলস লিমিটেড এবং খুলনার খালিশপুরে দৌলতপুর জুট মিলস লি.।
তিনি পরে পাটপণ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বস্ত্র ও পাট মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিািটর সভাপতি গোলাম দস্তগীর গাজী এবং বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (েিবেজএমএ) চেয়ারম্যান মো. আবুল হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ স্বাগত বক্তৃতা করেন। জাতীয় পাট দিবস ২০২৪ উপলক্ষ্যে একটি ভিডিও ডকুমেন্টারি অনুষ্ঠানে প্রদর্শিত হয়।
রপ্তানিযোগ্য পাট পণ্যের উৎপাদনে সবাইকে মনোযোগী হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন পন্য আবিস্কার ও নতুন বাজার তৈরীর দায়িত্ব আপনাদের। পাট পণ্যকে বহুমুখিকরণ এবং এ থেকে আর কি কি তৈরী করা যায় সে বিষয়ে মনোযোগী হওয়া দরকার।
সম্প্রতি পাট থেকে জুট পলিমার তৈরির পদ্ধতি আবিস্কৃত হয়েছে, যা দিয়ে পলিথিন ব্যাগের বিকল্প ‘সোনালি ব্যাগ’ তৈরি করা হচ্ছে। তিনি সোনালি ব্যাগের ব্যবহার দ্রুত প্রসারের উদ্যোগ গ্রহণেরও আহবান জানান।
শেখ হাসিনা বলেন, শিল্পখাত বিবেচনায় পাটশিল্প এখনও বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প। প্রতিবছর কাঁচাপাট, প্রচলিত পাটপণ্য এবং বহুমুখী পাটজাত পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। এদেশের পাট বিশ্বের অন্যতম নামকরা শিল্প কারখানা বিএমডব্লিউ,মার্সিডিজ বেঞ্জ, টয়োটা, রেনল্ট,ভলভো,অডি, ডেইমলার এ ব্যবহ্রত হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০২২-২০২৩ অর্থবছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে ৯১২ মিলিয়ন ইউএস ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।
তিনি বলেন, ‘পাটের সম্ভাবনাকে যদি আমরা সম্পূূর্ণভাবে কাজে লাগাতে পারি, তবে আমাদের রপ্তানি আয় অনেক বেড়ে যাবে।’

