বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

রামপালে ছাত্রদল নেতার মিঠুর পূজা মন্ডপ পরিদর্শন

আরো খবর

শেখ মাসুম বিল্লাহ,(বাগেরহাট) রামপাল: বাগেরহাটের রামপাল উপজেলায় শতশত মোটরসাইকেল ,প্রাইভেট কার ও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন বাগেরহাট জেলা শাখার শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে একটি বিশাল বড় শোভা যাত্রার মধ্য দিয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন   জাতীয়তাবাদী ছাত্রদল বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি মেহেদী হাসান মিঠুI
 বৃহস্পতিবার বিকালে রামপাল উপজেলা গিলাতলা ,শ্রীফলতলা ও রামপাল মন্ডপ পরিদর্শন করেছেন এবং মন্দির কমিটিদের সঙ্গে মতবিনিময় সভা এবং পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা ও বিনিময় করেন।
 এ সময় প্রধান অতিথির বক্তব্যে ছাত্রনেতা মেহেদী হাসান মিঠু বলেন I পূজা পালনে যেন কোথাও
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকলে আপনাদের পাশে আছে,আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় উৎসব আনন্দ মুখর ভাবে পালন করবেন ধর্ম যার যার উৎসব তার এবং সংখ্যালঘুদের উপর কোথাও কোনো হামলা ও অরাজকতা সৃষ্টি করলে তা আমরা কঠোর ভাবে প্রতিহত করব |আপনারা শুধু আমাদেরকে অবগত করবেন|
 জাতীয়বাদী দল বিএনপির সভাপতি জনাব তারেক রহমান এর স্পষ্ট বার্তা কোথাও কেউ দলের নাম ভাঙ্গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না |
এ সময় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সভাপতি জনাব তারেক রহমানের পক্ষ থেকে মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নিকট আর্থিক সহযোগিতা ও প্রদান করেন ।ছাত্রনেতা মেহেদী হাসান মিঠু।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন I
সাবেক সভাপতি বাগেরহাট জেলা ছাত্রদল ইমরান খান সবুজ ,সভাপতি পিসি কলেজ বাগেরহাট মোহাম্মদ জ্যোতি ছাত্রনেতা মল্লিক জুবায়ের হোসেন, যুবদল নেতা মোঃ আবু দাইয়ান ,মোহাম্মদ তুহিন,মোহাম্মদ সাগর সহ-বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতা ও কর্মী ।

আরো পড়ুন

সর্বশেষ