মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রাষ্ট্রপতি পদক পেলেন যশোর ডিবি পুলিশের অফিসার মুরাদ

আরো খবর

নিজম্ব প্রতিবেদক: সততার সঙ্গে অপরাধ দমন এবং অসীম সাহসিকতা ও বীরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সম্মানজনক পদক রাষ্ট্রপতির পুলিশ পদক পি পি এম-(সেবা) যশোর জেলা গোয়েন্দা সংস্থার চৌকস স্মাট অফিসার জনাব মুরাদ হোসেন উজ্জ্বল ।

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা,কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তাকে এই পদক দেয়া হয়।

এছাড়া বিচক্ষণতার সঙ্গে সামাজিক সংঘাতের মতো উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ,তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, গণমানুষের নাগরিক ও আইনগত অধিকার সুরক্ষা এব আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় তাকে রাষ্ট্রীয় এই পদক্ষে ভূষিত করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বার্ষিক পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইন ঢাকায় তাকে এই পদক পরিয়ে দেন

আরো পড়ুন

সর্বশেষ