মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে যৌথবাহিনীর অভিযানে পেট্রোল বোমাসহ দেশীয় অস্ত্র উদ্ধার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরের অভয়নগর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে পেট্রোল বোমা, অ্যামোনেশনসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামে আব্দুল্লাহ আল মারুফ (২৮) নামে এক যুবকের বাড়িতে এ অভিযান চালানো হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মারুফ পালিয়ে যান। তিনি চলিশিয়া গ্রামের মৃত আ. করিম মোল্যার ছেলে।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মাহফুজের নেতৃত্বে ভোর রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মারুফের বসতঘর তল্লাশি করে চারটি পেট্রোল বোমা, দুই পিস অ্যামোনেশন, একটি চাইনিজ কুড়াল, একটি হকস্টিক, পাঁচটি চাপাতি, তিনটি রামদা ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।
সকালে উদ্ধারকৃত অস্ত্র ও পেট্রোল বোমা অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান,যৌথবাহিনীর কাছ থেকে উদ্ধার করা দেশীয় অস্ত্র, অ্যামোনেশন ও পেট্রোল বোমা থানায় গ্রহণ করা হয়েছে। বর্তমানে কোনো আসামি আটক নেই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ