অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ১১৭টি প্রাথমিক বিদ্যালয় এ টুর্নামেন্টে অংশগ্রহন করলেও ধারাবাহিক খেলায় জয়লাভ করে ফাইনালে অংশগ্রহন করে ৪টি বিদ্যালয়। ফাইনাল খেলার শুরুতে প্রথম অংশ নেয় ধোপাদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল বনাম কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল। এর মধ্যে ধোপাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ০-১ গোলে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে হারিয়ে বিজয়ী হয়।পরের খেলায় অংশগ্রহন করেন গোপীনাথপুর আঃ ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল বনাম শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল। এর মধ্যে আঃ ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ৩- ১গোলে শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে হারিয়ে বিজয়ী হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয়ের মাঠে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অনভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তানজিলা আখতার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুল জহুর মুকুল, আলহাজ্ব নাজমুল হক খোকন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মিলন কুমার মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম প্রমুখ।

