বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

”আমি এমপি নই, আপনাদের সেবক হতে চাই”- চৌগাছায়  মুন্নি 

আরো খবর

আবু জাফর, চৌগাছা (যশোর): সব রাগ-অনুরাগের অবশান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নিকে বিজয়ী করার লক্ষ্যে চৌগাছা-ঝিকরগাছা বিএনপির নেতৃবৃন্দ একসাথে চলো,ধানের শীষকে বিজয় কর নীতি অবলম্বন করছেন।
নেতৃবৃন্দের এক মঞ্চে পেয়ে কর্মীরাও উজ্জীবিত হয়েছে বলে মনে করছেন ভোটাররা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন ধানের শীষের পক্ষে।
শুক্রবার চৌগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিন ঘুরে দেখা গেছে বিএনপির মনোনীত প্রার্থী সাবেরা নাজমুল মুন্নিকে সাথে নিয়ে চৌগাছা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জহুরুল ইসলাম ( যিনি ধানের শীষের মনোনয়ন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, এবং নমিনেশন  পত্র ক্রয় ও জমাও দিয়েছিলেন।
পরবর্তী ধানের শীষের সম্মানে নিজের নমিনেশন প্রত্যাহার করেন) উপজেলা বিএনপি’র বর্তমান সভাপতি এম এ সালাম, সেক্রেটারি মাসুদুল হাসান, পৌর বিএনপি’র সভাপতি সেলিম রেজা আউলিয়ার, সেক্রেটারি আলহাজ্ব আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী, মোস্তাক অন্যান্য দলীয় নেতাকর্মীরা একসাথে প্রচারণা চালাচ্ছেন।আবার কোথাও কোথাও পথসভা করছেন।
বৃহস্পতিবার হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর, স্বরুপপুর, হাজিপুর গ্রামে জনসংযোগ পূর্বক দেবীপুর গ্রামে রাত ৮ টায় এক জনসভায় সাবেরা নাজমুল  মুন্নি বলেন, আমি এমপি না, আপনাদের সেবক হতে চাই। বিশেষ কোনো ব্যক্তিও নই আমি। আমি আপনাদেরই সন্তান, আমি বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকার কর্তৃক গুম করে খুন করা নাজমুলের স্ত্রী।
তিনি বলেন,ধানের শীষ বিজয়ী হলে চৌগাছা ঝিকরগাছাকে আধুনিকায়ন করব ইনশাল্লাহ। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে চৌগাছা-ঝিকরগাছা কে আপনাদের সাথে নিয়ে  মাদক ও সন্ত্রাসমুক্ত করব বলেও তিনি ভোটারদের প্রতিশ্রুতি দেন।

আরো পড়ুন

সর্বশেষ