বাঁকড়া( ঝিকরগাছা )প্রতিনিধি:যশোর- ২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের ডা. মোসলেহ উদ্দিন ফরিদ নির্বাচিত হওয়ার পর প্রথমদিনেই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
শুক্রবার (১৩ফেব্রুয়ারী) জুম্মার নামাজ তিনি নিজ বাসভবন নাভারনে কলোনী মাঝেরপাড়া জামে মসজিদ আদায় করেন।
নামাজ শেষে তিনি নাভারন মাঝেরপাড়া কলোনী বাজার জামে মসজিদ এ উপস্থিত মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন এবং মসজিদের উন্নয়ন কাজের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আমি কোনো দলের এমপি নই, আমি আপনাদের সবার এমপি। আপনাদের জন্য কাজ করবো এই এলাকায় ব্যাপক উন্নয়ন হবে ইনশাআল্লাহ। কোনো দল, ধর্ম, বর্ণ বা ভেদাভেদ করা হবে না। অতীতের সব কথা ভুলে গিয়ে কেউ প্রতিশোধমূলক আচরণ করবেন না। আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।”
দুপুর প্রায় ২টার দিকে তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। গতকাল বায়সায় বিএনপির নেতা কর্মীদের হামলায় আহত রেজাউল হোসেনের সার্বিক খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
পরে নাভারন ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়কে কেন্দ্র করে বায়সা বাজারে ব্যবসায়ীদের দোকান খুলতে বাধা দেওয়ার খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান। বাজারে উপস্থিত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এসময় তিনি বলেন, “আমরা ইনসাফের পক্ষে। অন্যায়কারী যে দলেরই হোক না কেন, কোনো অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না।”

