আঃ সবুর আল আমিন, কপিলমুনি (খুলনা):
সকাল থেকে সন্ধ্যা কপিলমুনিসহ পার্শ্ববর্তী বাজার গুলোতে অলিগলিতে পা ফেললে দেখা মিলে একই চিত্র চায়ের দোকানগুলোতে চলছে নির্বাচনীয় আলোচনা। নির্বাচনের আগে থেকেই ভোটাররা অংক করছে কে কাকে ভোট দিবেন। তবে বিপাদ আপাদে যারা পাশে থাকবেন তাকেই এবার নির্বাচিত করবেন ভোটাররা।
প্রতীক বরাদ্দের পর থেকে মিছিল মিটিং কপিলমুনি শহরের অলিগলিতে গড়ে ওঠা চায়ের দোকানগুলো যেন মনে হয় এক একটি ভোটের । সারা দিন চলে কে কোন দলের প্রার্থীর কর্মী সমার্থক, কোন প্রার্থী কেমন কার বেশি জনপ্রিয়তা, পাশে কে থাকবেন ইত্যাদি ইত্যাদি আলোচনা।
এমনকি অতীতে কার ভূমিকা কেমন ছিল। তবে এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ মনে করেন অনেকে। কারণ হিসাবে জানা যায় একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট হা না।এসব বিশ্লেষন নিয়ে চায়ের কাপে ঝড় তুলছেন কর্মী সমার্থকরা।

