কলারোয়া প্রতিনিধি
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) স্যারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন মৃধা স্যারের নেতৃত্বে কলারোয়া থানায় কর্মরত এসআই(নিঃ)/রাজীব মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইং-১৪/০৬/২০২২ তারিখ সকাল-০৬.১৫ ঘটিকার সময় কলারোয়া থানার কাকডাঙ্গা সাকিনস্থ আসামী রুহুল আমিন (৪৬), পিতা-মাহবুবুল ইসলাম, সাং-কাকডাঙ্গা, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা এর বসত বাড়ী হতে ২০(বিশ) বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ১৫/০৬/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

