রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে রকেট এজেন্ট ব্যাংকের দশ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা

আরো খবর

হুমায়ুন কবির, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ৫টি প্রতিষ্ঠান থেকে ১০ লক্ষ সাত হাজার টাকা নিয়ে লাপাত্তা এসআর সাহেব আলী। মঙ্গলবার সকালে অফিসে এস প্রতিদিনের মত মার্কেটে যায় এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে আর ফিরে আসেনি। ফিরে না আসায় তার বাড়ীতে খবর নিতে গেলে সেখানেও কাওকে পাওয়া যাযনি। এস আর সাহেব আলী ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর গ্রামের সোহরাব আলীর ছেলে।
কালীগঞ্জ জামান ট্রেডার্স থেকে রকেট এজেন্ট ব্যাংকের ৫ লক্ষ ১৮ হাজার টাকা,গাজীর বাজার মোবাইল এজেন্ট ব্যাংক থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা,আলতাফ ট্রেডার্স থেকে ৩ লক্ষ টাকা,মল্লিকপুর থেকে শিমুল ৩০ হাজার টাকা,টিটো মিয়ার থেকে ৯ হাজার টাকাসহ মোট দশ লক্ষ সাত হাজার টাকা।
জামান ট্রেডার্সের মালিক বি এম কামরুজ্জামান জানান, ডার্চবাংলা ও মোবাইল এজেন্ট ব্যাংকের এস আর পদে চাকরি করতেন শাহেব আলী। প্রতিদিনের মত মঙ্গলবার সকালে অফিসে এস মার্কেটে যায়। সন্ধার মধ্যে ফিরে না আশায় আমি তার মোবাইলে যোগাযোগ করি কিন্তু বন্ধ পায়। পরে বিভিন্ন মার্কেটে খোজ নিয়ে  জানতে পারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করে নিয়ে চলে গেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে যার নাম্বার ১০৫০।
এবিষেয়ে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান, টাকা নিয়ে পালিয়ে গেছে এমন একটি অভিযোগ পেয়েছি,টাকা উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ