বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

আরো খবর

মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে কালীগঞ্জ উপজেলা চত্তরে সাদা কবুতর উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে জুম মিটিং এ উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আব্দুল্লাহ আল মাসউদ।  এছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ,বিআরডিবি কর্মকর্তা খাইরুল হক,পাট কর্মকর্তা ফারুক হোসেন,উপজেলা এলজিইডি কর্মকর্তা শাহারিয়ার আকাশ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভাশেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহনকারী স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন। যশোর অঞ্চলের টেকসই কৃষি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ মেলায় ২২টি প্রতিষ্ঠান অংশ গ্রহন করে।

আরো পড়ুন

সর্বশেষ