বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কেশবপুরে গণহত্যা দিবসের সন্ধ্যায় দীপশিখা প্রজ্জ্বলন

আরো খবর

  কেশবপুর প্রতিনিধি:যশোরের কেশবপুরে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দীপশিখা প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে। ১৯৭১ সালের সেই কালরাতে নিহত শহীদদের স্মরণে ( ২৫ মার্চ) বুধবার সন্ধ্যায় কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে অবস্থিত ‘যুদ্ধ ভাসান’ পাদদেশে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আলোকপ্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন। তিনি তার বক্তব্যে বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল গণহত্যা বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক কলঙ্কিত ও বেদনাবিধুর অধ্যায়। এই আলোর মিছিলের মাধ্যমে আমরা সেইসব বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার অঙ্গীকার করছি।

 

কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। মোমবাতির আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে ‘যুদ্ধ ভাসান’ চত্বর, যা উপস্থিত জনতাকে সেই ঐতিহাসিক মুক্তি সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ করে।

আরো পড়ুন

সর্বশেষ