কেশবপুর ( যশোর ) প্রতিনিধি:
যশোর-৬ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষ্যে যশোরের কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ওয়ার্ডের গাজীপাড়াসহ বিভিন্ন পাড়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেনের সভাপতিত্বে ওয়ার্ডের ভবানীপুর গ্রামের গাজী পাড়ায় অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া ইসলাম।
এ সময় পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন রিপন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম প্রমুখসহ গাজী পাড়ার শতাধিক নারী ভোটার উপস্থিত ছিলেন।
এর আগে ওই গ্রামের কামালের মোড় ও খান পাড়ায় নারীদের নিয়ে পৃথক স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এছাড়া, এ দিন সকালে পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ডের হাবাসপোল গ্রামের শেখ পাড়া, খান পাড়া ও সরদার পাড়ায় নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

