বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কেশবপুরে পেট্রোল পাম্পে জ্বালানি তেল শূন্য, বোরো চাষিদের মাথায় হাত

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরসহ আশপাশ এলাকায় পেট্রোল পাম্প গুলোতে শনিবার রাত থেকে জ্বালানি তেল শূন্য হয়ে গেছে। অধিক মূল্য দিয়েও মিলছেনা পেট্রল কিংবা অকটেন।

 

বাংলাদেশ পেট্রলিয়াম করর্পারেসনের অনুমোদিত ডিলার বাদে উপজেলায় ৫টি পেট্রল পাম্পে গত দুই দিন রেশনিং করে জ্বালানি তেল বিক্রি অব্যাহত থাকলেও রোববার বেলা ১০টার পর থেকে পাম্পের প্রবেশ মুখে দড়ি বেধে বাঁশ বেধে পথ আটকে পেট্রল, ডিজেল, অকটেন না থাকায় সাময়িক বিক্রয় বন্ধের নোটিশ ঝুলিয়ে রাখা হয়েছে।

জ্বালানির জন্য প্রতিটি পাম্পের সামনে ঝুলানো নোটিশ দেকে গ্রহকদের তেল শুন্য অস্থায় ফিরে যেতে বাধ্য হচ্ছেন। শহর থেকে ১৩ কিলো, দূর থেকে কেশবপুর শহরে এসে পেট্রল না পেয়ে আতিয়র রহমান জানান, গত শনিবার কোনো কোনো পাম্পে মোটরসাইকেল প্রতি

 

 

২লিটার করে বিক্র করলেও আজ রোববার সম্পূর্ণ বন্ধ।শহরের মুদি ব্যাবসায়ী অশিত সেন জনান, গত কয়দিন অতিরিক্ত মূল্যে বিভিন্ন দোকানে ১শ৫০থেকে ১৭০/- পেট্রল পাওয়া গেলেও আজ আর খোলা বাজারে অতিরিক্ত টাকা দিয়েও পেট্রোল কিংবা অকটেন বা ডিজেল কোনটায় পাওয়া যায়নি। এদিকে এ অঞ্চালে বোরো ধানের ভরা মৌসুমি চলছে।জ্বালানি তেলের সংকটের সংবাদে এলাকায় জুড়ে  কৃষের মধে চরম আতঙ্ক বিরাজ করছে।

 

আরো পড়ুন

সর্বশেষ