কেশবপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বচনে আচরণবিধি লংঘনেন দায়ে যশোর-৬ কেশবপুর বিএনপির মোনোনিত প্রার্থী আবুল হোসেন আজদের প্রধান নির্বাচনি এজেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন শনিবার এই জরিমানা করেন।
এদিন কেশবপুরের নির্বাচনি এলাকা পরিদর্শন কালে পৌরশহরের পাবলিক ময়দান সংলগ্ন বৈদ্যুতিক খুটিতে এবং মাঠের পাশে গাছের গায়ে ধানের শীষের পোস্টার লাগানোর অপরাধে ধানের শীষের প্রধান নির্বাচনি এজেন্ট ও কেশবপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাককে ২৫হাজার টাকা জরিমানা আদায় করে সতর্ক করেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, গাছে বা বৈদ্যুতিক খুটিতে নির্বাচনি পোস্টার লাগানো নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

