বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কেশবপুরে মনির হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

আরো খবর

কেশবপুর উপজেলা সংবাদদাতা: কেশবপুরের যুবদল কর্মী মনিরুজ্জামান মনির হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সরসকাটি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত ওই মানববন্ধনে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন সানা, সাধারণ সম্পাদক আলমগীর কবির ডালু, নিহত মনিরুজ্জামানের ভাই ডাক্তার আসাদুজ্জামান, ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমান প্রমুখ।

এ সময় নিহত মনিরুজ্জামানের পিতা আলী বক্স ও মা শহরবানু সহ শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ