বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কেশবপুরে মহাকবির জন্মবার্ষিকীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি: মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এর ২০২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৫ জানুয়ারি রোববার সকালে যশোর জেলা ও কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাগরদাঁড়ি মধুপল্লীর ভিতরে কবির আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে মধু মঞ্চে কবির  জীবন ওসাহিত্যেকর্ম বিষয়ক প্রবন্ধ উপস্থাপন, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও এই সর্বপ্রথম কবির জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন মানবিক দৃষ্টিকোন থেকে একটি
ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করে ৮ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।

জেলা প্রশাসনের এমন ব্যতিক্রম উদ্যোগ সত্যিই খুব প্রশংসনীয়। কেশবপুর
উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে
উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। উল্লেখ ত্রয়োদশ
জাতীয় নিবর্চনের কারনে এবছর মধু কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে ৭দিন
ব্যাপী মধুমেলার পরিবর্তে স্বল্প পরিসরে ১দিনের অনুষ্ঠান মালা রাখা হয়।

আরো পড়ুন

সর্বশেষ