বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কেশবপুরে শিক্ষক ও অফিস সহকারীর বিদায় সংবর্ধনা

আরো খবর

 

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে বৃহস্পতিবার দুপুরে পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ সুলতান আহমেদ ও অফিস সহকারী আহসান উল্লাহ মোড়লের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা প্রোগ্রামার আব্দুস সামাদ, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জয়দেব বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদায়ী শিক্ষক শেখ সুলতান আহমেদ, অফিস সহকারী আহসান উল্লাহ মোড়ল প্রমুখ। #

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ