শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

চৌগাছায় জামায়াত নারী কর্মিদের হেনেস্তা বিএনপি কর্মির জরিমানা

আরো খবর

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চৌগাছায় জামায়াতী ইসলামের নারী কর্মীদের হেনেস্ত করার অপরাধে বিএনপির এক কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার বিকাল সন্ধ্যায়  হাকিমপুর ইউনিয়ন-এর হাজীপুর গ্রামে জামায়াতের নারী কর্মীরা ভোট চেতে গেলে হাকিমপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ও গ্রামের হানেফ আলীর ছেলে আবুছার (৫০) ও তার ভাই হযরত আলী(৪৭) এবং অজ্ঞাত আরো ২০/৩০ জন ঘটনাস্থলে জড়ো হয়ে জামাতের মহিলা কর্মীদের উপরে চড়াও হয়। এ সময় সংবাদ পেয়ে জামায়াত – শিবির এর ২৫/৩০ জন কর্মী মোটরসাইকেল যোগে গঠনস্থলে পৌঁছালে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের দুজন মারাত্মকভাবে আহত হন। আহতরা হলেন জামায়াত কর্মী হাজীপুর হাজের আলী বিশ্বাসের ছেলে নাজমুল হোসেন এবং বিএনপি কর্মী একই গ্রামের হানিফ আলীর ছেলে হযরত আলী।
এ সময় খবর পেয়ে চৌগাছা থানা পুলিশসহ বিজিবি টহল পার্টি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে  ০৮ নং হাকিমপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আবুছার কে ৫,০০০/ (পাঁচ) হাজার টাকা জরিমানা করেন।
ঘটনাস্থলে থানা পুলিশের ফোর্স মোতায়েন রয়েছে। চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ