শ্যামল দত্ত চৌগাছা (যশোর):যশোরের চৌগাছায় ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী খেজুরগুড় ও কৃষি প্রয়ুক্তি প্রদর্শন মেলা অনুষ্ঠিত হয়েছে। “যশোরের যশ খেজুরের রস মঙ্গলবার (১৭ফেব্রুয়ারি ) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আহমেদ সভাপতিত্বে পরিষদ চত্ত্বরে মেলার উদ্বোধন করেন যশোর অঞ্চল অতিরিক্ত প্ররিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আলমগির বিশ্বাস ।
খেজুরের গুড়, পাটালিসহ খেজুর রস ও গুড় দিয়ে তৈরি নানা ধরনের পিঠা-পায়েসের স্টল দেয়া হয়েছে এ মেলায়। উপজেলার প্রায় এক শতাধিক গাছি মেলায় স্টল দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ প্ররিচালক মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমী খাতুন, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোজায়াউল কটিম, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য ও প্রকৌশলী কর্মকর্তা ফেরদৌসি খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী, সমবায় কর্মকর্তা অহিদুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মেজবা উদ্দিন প্রমুখ।
এদিন দুপুর উপজেলা পরিষদ বৈশাখী মঞ্চে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

