রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

চৌগাছায় ধানের শীষ প্রার্থীর পথ সভা অনুষ্ঠিত

আরো খবর

চৌগাছা(যশোর) প্রতিনিধি: যশোর-২ (চৌগাছা -ঝিকরগাছা) আসনে ধানের শীষ প্রতিকের এমপি প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার জগনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত পথসভায় সিংহঝুলী ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী সাবিরা সুলতান মুন্নী।

 

৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সহ সভাপতি ইউনুচ আলী দফাদার, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ রহমান মোস্তাক, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান ও সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন ও সদস্য সচিব মঈন উদ্দিন মঈন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান ও সদস্য সচিব আবু বকর সিদ্দিকী,কৃষক দলের সভাপতি আজগার আলী ও সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন।

 

এছাড়া উপস্থিত ছিলেন সিংহঝুলী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শুকুর আলী,যুবদল নেতা ইলিয়াস হোসেন ও হাদীউরজ্জামান, যশোর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান শয়ন, উপজেলা কৃষকদলের সহ সভাপতি মধু মিয়া, উপজেলা ছত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি, ছত্রনেতা জসিম উদ্দিন।

আরো পড়ুন

সর্বশেষ