বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত 

আরো খবর

ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোরের চৌগাছায় সড়ক দূর্ঘটনায় বাবু সরদার  (৮০) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে  চৌগাছা-ঝিকরগাছা সড়কের উজিরপুর জামতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিতহ বাবু সরদার উপজেলার পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর (কালকেপুর) গ্রামের মৃত হাবু সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বাবু সরদার ঘটনার দিন দুপুরেলা বাইসাইকেল চড়ে পাশাপোল বাজার থেকে গ্রামের বাড়ি যাচ্চাছিলেন। এ সময় তিনি  ঘটনাস্থলে পৌঁছালে একইদিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়।
 এ সময় তিনি  রাস্তার উপর পড়ে গুরুতর আহত হয়। অজ্ঞাত ট্রাকটি দ্রুতগতিতে ঝিকরগাছার দিকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে  নিয়ে আসে।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাঃ রেজাউল করিম প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ওসি রেজাউল করিম এ ঘটনারসত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ