বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

আরো খবর

ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোরের চৌগাছায় সন্ত্রাসী হাসলায় গুরুতর আহত আওয়ামীলীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর শাহিনুর রহমান (৪৮) মারা গেছেন।  ২৩ ফেব্রুয়ারি সোমবার রাত ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহিনুর রহমান চৌগাছা পৌরসভার ৮ নং ওয়ার্ড কুঠিপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা ও পৌর কাউন্সিলর ছিলেন।
নিহত শাহিনুর রহমানের স্বজনরা জানান, ১৬ ফেব্রুয়ারি বেলা ১১ টার দিকে কুঠিপাড়া এলাকায় একটি দোকানে বসে ছিলেন শাহিনুর রহমান। এসময় একদল  সন্ত্রাসী তার উপরে হামলা করে প্রকাশ্যে কুপিয়ে জখম করে চলে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনালে হাসপাতালে নেওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শাহিনুর রহমানের নিকট আত্মীয় নাট্যকার আনিছুর রহমান জানান, সেখানে চিকিৎসারত অবস্থায় আজ সোমবার (২৩.০২.২৬)সন্ধ্যা সাড়ে সাতটার দিকে  তার মৃত্যু হয়।
এদিকে এ হামলার সময় চৌগাছা উপজেলা আইনশৃঙ্খলা মিটিং চলছিল। সেখানেও বিষয়টি আলোচনা হয়। আইনশৃঙ্খলা মিটিংয়ের একাধিক বক্তা বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য পুলিশ প্রশাসনকে অবহিত করেন। কিন্তু এ ঘটনার পরে হামলাকারিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের আটক করেনি বলে অভিযোগ করেন স্বজনরা।
চৌগাছা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ