রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চৌগাছার পাতিবিলা ইউপির উপ-নির্বাচনে লিপি খাতুন বিজয়ী

আরো খবর

চৌগাছার পাতিবিলা ইউপির উপ-নির্বাচনে লিপি খাতুন বিজয়ী

চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছার পাতিবিলা ইউপির ৪নং (পাতিবিলা) ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে নিহত ইউপি সদস্য ঠান্ডু বিশ^াসের স্ত্রী মোছাঃ লিপি খাতুন টিউবঅয়েল প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৪৬ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি আব্দুস সালাম তালা প্রতীকে পেয়েছেন ৩৫৪ ভোট।
বুধবার (১৫জুন) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
এরআগে গত ২১ ফেব্রুয়ারী সন্ধ্যায় পাতিবিলা বাজারে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে খুন হন ওই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ঠান্ডু বিশ^াস। এতে ওই ওয়ার্ডের সাধারণ সদস্যের পদ শুন্য হলে নির্বাচন কমিশন সেখানে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচনে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও পরে দুইজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ