রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চৌগাছা প্রথমবারের মত রথযাত্রা আয়োজন

আরো খবর

শ্যামল দত্ত চৌগাছা( যশোর): যশোরের চৌগাছায় ;প্রথমবারের মতো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ভাগবত পাঠ, সংকীর্তন ও রথযাত্রা।

শুক্রবার (২৭ জুন) সকাল ১০ টার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির হালদার পাড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা মহোৎসব সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু করা হয়।

 

উৎসব চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ভাগবত পাঠ, সংকীর্তন ও রথ যাত্রায় পূজা অর্চনা করেন মন্দিরের পুরোহিত মদন গোষাই রথ যাত্রায় সার্বিক সহযোগিতা করেন পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য অনন্ত কুমার সরকার, এছারা উপস্থিত ছিলেন নারান চন্দ্র মন্ডল, শংকর দাস, আনন্দ চক্রবর্তী, সাংবাদিক শ্যামল দত্ত ও মানিক কুন্ডুসহ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন কমিটি। রথ যাত্রায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন আইনশৃঙ্খলা কঠোর ভূমিকা পালন করেছেন, নেতৃত্বে পুলিশ অফিসার সহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ