রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চৌগাছ নাইকেল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

আরো খবর

 

চৌগাছ নাইকেল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ
নারকেল গাছ থেকে পড়ে শিমুল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বর্ণিশাহাপুর- কাশিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে এবং ৪বছর বয়সী ছেলে ও ১বছর বয়সী মেয়ের জনক।
বুধবার বেলা সাড়ে দশটার দিকে গ্রামে শিমুলের নিজের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
শিমুলের মামাতো ভাই জাকির হোসেন বলেন, শিমুল সকালে মাঠে কাজ করে এসে বেলা সাড়ে দশটার দিকে নিজের বাড়ির নারকেল গাছে ডাব পাড়তে ওঠে। এসময় গাছ থেকে পড়ে যেয়ে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে বর্ণি বাজারে স্থানীয় গ্রাম চিকিৎসক জবা’র কাছে নেয়া হয়। সেখানে তিনি শিমুলকে স্যালাইন দিয়ে দ্রুত হাসপাতালে নিতে বলেন। আমরা তাঁকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। আমরা এ সংক্রান্ত রিপোর্ট দিয়ে দিয়েছি।

 

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ