বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ছয় গোলের রোমাঞ্চ; কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন ইন্টার

আরো খবর

একাত্তর ডেস্ক:

ইতালিয়ান কাপের শিরোপা জিতেছে ইন্টার মিলান ১১ বছর পর । বুধবার রাতে রোমাঞ্চকর ফাইনালে ৪-২ গোলে জিতেছে ইতালিয়ান চ্যাম্পয়নরা।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই নিকোলো বারেলার দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। শুরুর এই গোলের প্রথমার্ধে আর কোন গোল হয়নি। এগিয়ে থেকে বিরতিতে যাওয়া ইন্টার দ্বিতীয়ার্ধের সাত মিনিটের মাঝে দুই গোল হজম করে। ৫০ মিনিটে অ্যালেক্স সান্দ্রো এবং তার মিনিট দুয়েক পর জানুয়ারিতে ফিওরেন্টিনা থেকে জুভেন্টাসে আসা ডুসান ভ্লাহোভিচের গোলে এগিয়ে যায় তুরিনের দলটি।

৮০ মিনিটে বক্সের ভেতর ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে ফাউল করেন জুভের লিওনার্দো বনুচ্চি। সেখান থেকে পাওয়া পেনাল্টিতে বল জালে জড়িয়ে ইন্টারকে ম্যাচে ফিরিয়ে আনেন হাকান কালহানোগলু। এই গোলের পর ম্যাচের নির্ধারিত সময়ে আর কোন দল এগিয়ে যেতে না পারায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ।

অতিরিক্ত সময়ের নবম মিনিটে আবারও পেনাল্টি পেয়ে যায় ইন্টার, এবার ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ ঠাণ্ডা মাথায় স্পট কিক থেকে বল জালে পাঠান। এর মিনিট তিনেক পর বক্সের বাইরে থেকে পেরিসিচেরই টপ কর্নার ফিনিশে জুভেন্টাসকে ম্যাচ থেকে ছিটকে দেয় মিলানের দলটি

 

প্রজন্ম ৭১/ কামাল

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ