বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

আরো খবর

সাব্বির হোসেন:
যশোরের ঝিকরগাছায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) নিরস্ত্র মেহেদী হাসান মারুফ সঙ্গীয় ফোর্সসহ বুধবার (৪ মার্চ) রাতে উপজেলার ঝিকরগাছা ইউনিয়নের লাউজানি গ্রামের একটি অভিযানে অংশ নেন। এ সময় লাউজানি উত্তরপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ ফারুক হোসেন (৪২)-কে তার নিজ বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেপ্তার করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের ডান পাশের পকেট থেকে একটি নীল রঙের পলিথিন জিপারে রাখা ২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ১ হাজার ৬৮০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত গণনা ও ডিজিটাল পরিমাপ যন্ত্রে পরিমাপ করে রাত ১০টা ৩৫ মিনিটে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৭, তারিখ-০৫ মার্চ ২০২৬)।

অপরদিকে একই রাতে ঝিকরগাছা পৌরসভার কাউরিয়া মুন্সিপাড়া এলাকায় আরেকটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ আব্দুস সোবহান সঙ্গীয় ফোর্সসহ। এ সময় জনৈক মোঃ পিয়ারুল্লাহর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ আরিফ দফাদার (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি হাজিরালি মহিলা কলেজ এলাকার বিশ্বাস পাম্পের পেছনে মুহুর কমিশনারের বাড়ির বাসিন্দা।

এ ঘটনায় ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৫, তারিখ-০৪ মার্চ ২০২৬)।

 

আরো পড়ুন

সর্বশেষ