বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় ভ্যানচালক হত্যাকাণ্ড, নিহতের পরিবারের পাশে পুলিশ সুপার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
ঝিকরগাছা থানার আলোচিত বুদ্ধি প্রতিবন্ধী ভ্যানচালক শামীম পারভেজ (২১) হত্যাকাণ্ডের শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
নিহত শামীম পারভেজ পেশায় একজন ভ্যানচালক ছিলেন এবং তিনি কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। গত ৩০ জানুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ঝিকরগাছা ২ নম্বর মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে আঙ্গারপাড়া নাইলপুকুর সংলগ্ন শামীম হোসেন (২৮)এর কলাবাগানের ভেতরে শুকনো ঘাস দিয়ে ঢেকে রাখা অবস্থায় শামীম পারভেজের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের গলায় তার ও লুঙ্গি পেঁচানো ছিল,যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।
পুলিশ সুপার সরাসরি ঝিকরগাছা থানা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে ৩১ জানুয়ারি গভীর রাতে অভিযুক্ত ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করে। একই সঙ্গে আইনসহ সংঘাতে জড়িত শিশু মো. মামুন (১২) কে আটক করা হয়। এসময় নিহতের ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করে জব্দ করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নিহত শামীম পারভেজের পরিবারের সদস্যদের পুলিশ সুপারের কার্যালয়ে আমন্ত্রণ জানান।
সেখানে তিনি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং মানবিক সহায়তা হিসেবে আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

আরো পড়ুন

সর্বশেষ